মহাপুণ্য পদযাত্রা বোল বাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে গতকাল সোমবার মারোয়ারি ও হিন্দু সম্প্রদায়ের ‘মহাপুণ্য নগ্ন পদযাত্রা বোল বাম’ অনুষ্ঠিত হয়েছে। মারোয়ারি ও হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ এ পদযাত্রায় অংশ নেন। এলাকার অনেকে জানান, ভোরে তাঁরা সদর উপজেলার তুলসীগঙ্গা নদীর গুয়াবাড়ি ঘাট থেকে ঘটি ভরে জল নিয়ে নগ্নপদে আট কিলোমিটার পথ হেঁটে মোহাম্মদাবাদ ইউনিয়নের ছোট যমুনা নদীর তীরে বারো শিবালয় মন্দিরে যান। সেখানে ওই জল মন্দিরে রক্ষিত শিবলিঙ্গে ঢেলে মারোয়ারি ও হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষেরা পূজা অর্চনা করেন। এতে জয়পুরহাট ছাড়াও নওগাঁ, দিনাজপুর, গাইবান্ধা ও বগুড়ার পুণ্যার্থীরা অংশ নেন।