মহাপুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় মহাপুনর্মিলনী ২২ জানুয়ারি ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণে আগ্রহী প্রাক্তন ছাত্রছাত্রীদের ২০ জানুয়ারির মধ্যে নিবন্ধন করতে হবে। এ জন্য বিভাগের অধ্যাপক নাজমুন নাহার (০১৭১১১৩৩৬৫৬), সারওয়ার আলম (০১৭১৫০৭৮৬৫৬) ও বকুল আশরাফের (০১৭১৩০০৩০৪০) মুঠোফোন নম্বর এবং [email protected] ই-মেইল ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত তথ্য মিলবে www.geoalumnaidu.com ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তি