মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর মহাবিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বেলা সাড়ে ১১টায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে মিঠাপুকুরে মহাবিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আধা ঘণ্টার এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কলেজ সরকারীকরণের দাবিতে গড়ে ওঠা মিঠাপুকুর মহাবিদ্যালয় জাতীয়করণ বাস্তবায়ন কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক শিক্ষক লুৎফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন মিঠাপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ, কমিটির সদস্যসচিব হামিদুল হক শাহ্, শিক্ষক ফাতেমা বিনতে ইসলাম, জাহিদুর রহমান, শিশির কুমার সরকার, আনোয়ারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মিঠাপুকুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী এ মহাবিদ্যালয় ১৯৭০ সালে স্থাপিত। অবিলম্বে মহাবিদ্যালয়টিকে জাতীয়করণের দাবি জানান তাঁরা। মানববন্ধনে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনে এক শিক্ষক নিহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।