মহাবিপন্ন শকুন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শকুনটিকে জানকিছড়া রেসকিউ সেন্টারে রেখে খাবারসহ অন্যান্য সেবা দেওয়া হচ্ছে। উড়তে সক্ষম হলে শকুনটি অবমুক্ত করা হবে। ছবি: প্রথম আলো
শকুনটিকে জানকিছড়া রেসকিউ সেন্টারে রেখে খাবারসহ অন্যান্য সেবা দেওয়া হচ্ছে। উড়তে সক্ষম হলে শকুনটি অবমুক্ত করা হবে। ছবি: প্রথম আলো
দেশে মহাবিপন্ন হিমালয়ান গ্রিফন প্রজাতির এই শকুনটি উদ্ধার করা হয় কমলগঞ্জ থেকে। ছবি: প্রথম আলো
দেশে মহাবিপন্ন হিমালয়ান গ্রিফন প্রজাতির এই শকুনটি উদ্ধার করা হয় কমলগঞ্জ থেকে। ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি শকুন উদ্ধার করা হয়েছে। আজ রোববার উপজেলার আলীনগর ইউনিয়নের জালালিয়া গ্রাম থেকে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শকুনটি উদ্ধার করে।
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান জানান, আজ জালালিয়া গ্রামের স্থানীয় লোকজন ধানখেতে শকুনটি দেখতে পেয়ে ধরে আটকে রাখে। গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে দুপুরে তিনি (তবিবুর রহমান) শকুনটি উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর জানকিছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যান। সেখানে শকুনটিকে খাবার হিসেবে গরুর মাংস দেওয়া হয়।
তবিবুর রহমান আরও জানান, শকুনটি ক্ষুধার্ত ও দুর্বল ছিল বলে উড়তে পারছিল না। আপাতত শকুনটিকে রেসকিউ সেন্টারে রেখে খাবারসহ অন্য সেবা দেওয়া হচ্ছে। উড়তে সক্ষম হলে শকুনটি অবমুক্ত করা হবে। এটি হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুন। বাংলাদেশে এই শকুন মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণে শকুনের ভূমিকা অপরিসীম। পৃথিবীতে ২৩ প্রজাতির শকুন রয়েছে। বাংলাদেশের মাত্র ছয় প্রজাতির শকুনের মধ্যে বাংলা শকুনটিই কোনো রকমে টিকে রয়েছে।