মহামায়া প্রকল্পকে ইকোপার্কের আদলে গড়ে তোলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশের দ্বিতীয় বৃহত্তম লেক চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া সেচ প্রকল্প এলাকাকে ইকোপার্ক হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে প্রকল্প এলাকায় পিকনিক স্পট, কটেজ নির্মাণসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। গতকাল শনিবার বিকেলে মহামায়া প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।প্রকল্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ কুতুব, সহকারী পুলিশ সুপার রুহুল আমিন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, স্থানীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ। তাঁরা প্রকল্পের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।পরে উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত একুশে বইমেলার আলোচনা সভায় দেওয়া বক্তব্যে হাছান মাহমুদ বলেন, দুই মাসের মধ্যে মহামায়া প্রকল্পের কাজ শুরু হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নস্যাত্ করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে মেতেছে। মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।