মহাযজ্ঞ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের কীর্তন আঙিনায় ৩০তম বর্ষের শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞানুষ্ঠান গত মঙ্গলবার মধ্যরাতে শুরু হয়েছে। গতকাল বুধবার অরুণোদয় লগ্ন থেকে ৩২ প্রহরব্যাপী মূল অনুষ্ঠান শুরু হয়। ওই অনুষ্ঠানে ফরিদপুর, গোপালগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও কিশোরগঞ্জের মোট ছয়টি দল কীর্তন পরিবেশন করবেন। আয়োজক কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা জানান, আগামী বুধবার অরুণোদয় লগ্ন পর্যন্ত হরিনাম সংকীর্তন চলবে। বৃহস্পতিবার ভোর থেকে লীলাকীর্তন পরিবেশন করবেন কল্যাণী দেবী, কুমারী বন্দনা মোহন্ত ও আশালতা মণ্ডল।