মহারাষ্ট্রে সন্দেহভাজন ১৮ বাংলাদেশি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্রে বাংলাদেশি সন্দেহে ১৮ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁও শহর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়৷ গতকাল বৃহস্পতিবার স্থানীয় পুলিশ এ কথা জানায়৷
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিনের প্রথম ভাগেই মালেগাঁও শহরের ১০০ কিলোমিটার দূরের সেইন-শিভার এলাকা থেকে নাশিক ক্রাইম ব্রাঞ্চ ওই ব্যক্তিদের গ্রেপ্তার করে৷ তাঁদের মুঠোফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে৷ তবে তাঁদের কাছে ভিসা ও পাসপোর্ট জাতীয় কোনো উপযুক্ত তথ্য প্রমাণাদি পাওয়া যায়নি৷
গতকালই গ্রেপ্তারকৃতদের স্থানীয় আদালতে নেওয়া হয়৷ আদালত তাঁদের পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন৷ পিটিআই৷