মহার্ঘ ভাতা ঘোষণা করায় সরকারকে অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদপত্রশিল্পে কর্মরত সাংবাদিক, প্রেস শ্রমিক ও কর্মচারীদের জন্য ৫০ শতাংশ মহার্ঘ ভাতা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করায় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও বেতন বোর্ডের চেয়ারম্যানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ।গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা এই অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, সব সংবাদপত্র ও সংবাদ সংস্থা অবিলম্বে এই মহার্ঘ ভাতা বাস্তবায়ন করবে। একই সঙ্গে সংবাদপত্রশিল্পের উন্নয়নের স্বার্থে বিজ্ঞাপনের রেট বাড়ানো, নিউজপ্রিন্টের মূল্য কমানোসহ আনুষঙ্গিক সুবিধা দিতে সরকারের প্রতি অনুরোধ জানান তাঁরা। বিজ্ঞপ্তি।