মহার্ঘ ভাতা নাই, পে-কমিশন করে যাব: অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বাজেটে মহার্ঘ ভাতা থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে একটা পে-কমিশন করা হবে বলে তিনি জানান। আজ রোববার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমার বাজেটে কোনো মহার্ঘ ভাতা নাই। তবে পে-কমিশনের কাজটা আমি করে যাব।’
চলতি সপ্তাহেই ন্যূনতম মজুরি বোর্ড গঠনের গেজেট জারি হবে বলেও মন্ত্রী জানান।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আসলে বেতন নয়, হরতালই হলো তৈরি পোশাক খাতের প্রধান সমস্যা। আজ থেকে হরতাল বন্ধ হোক, কাল থেকে বিদেশি ক্রেতারা বাংলাদেশে আসবে।’