মহাষ্টমী পুণ্যস্নানে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক শ বছর আগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা দুর্গাসাগর তীর্থস্থান হিসেবে স্বীকৃতি পায়। চৈত্রের পূর্ণিমার তিথিতে এখানে পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ অংশ নেয় এতে। এ উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর সাগর পাড়ে ও মাঠে বসে মেলা।এ বছরও চৈত্র মাসের অষ্টমী তিথিতে আয়োজন করা হয়েছে পুণ্যস্নান ও মেলার। গতকাল সোমবার দুর্গাসাগর এলাকায় পুণ্যার্থীদের ঢল নামে। শুধু বরিশাল নয়, দেশের বিভিন্ন জেলা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা স্নান করার জন্য এখানে উপস্থিত হন। এ উপলক্ষে ২১ সদস্যবিশিষ্ট একটি উদ্যাপন পরিষদও করা হয়েছে। গত রোববার রাত সোয়া একটার দিকে স্নানের লগ্ন শুরু হলেও মূল স্নান পর্ব শুরু হয় সোমবার সকাল সাড়ে পাঁচটা থেকে। পুণ্যার্থীদের স্নান পর্ব চলে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত। পাশাপাশি দিঘির পাড়ে ও পাশের মাঠে চলে মেলা। মেলায় পুণ্যস্নানের সামগ্রীসহ লোকজ নানা সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা।