মহাসচিবের অব্যাহতি আবেদন গ্রহণ, নতুন দায়িত্বে হারুন হাবীব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসচিব পদ থেকে লে. জে. (অব.) হারুন-অর-রশিদের অব্যাহতির আবেদন গ্রহণ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। ফোরামের অন্যতম যুগ্ম মহাসচিব এবং লেখক-সাংবাদিক হারুন হাবীবকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। গত শুক্র ও শনিবার পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারের সভাপতিত্বে সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভায় মহাসচিব পদ থেকে হারুন-অর-রশীদের পদত্যাগের আবেদন নিয়ে আলোচনা হয়। এ সময় ফোরাম যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং বিতর্কের ঊর্ধ্বে থাকে সে জন্য অবস্থান গ্রহণ করায় তাঁর প্রতি সম্মান জানানো হয়।সভায় সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীসহ কার্যকরী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।