মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার হাজিরবাজার এলাকায় অবস্থিত একই মালিকানাধীন ‘শাবাব ফেব্রিকস’ ও ‘এফএম ডায়িং’ নামের দুটি কারখনার শ্রমিকেরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গতকাল শনিবার বেলা দুইটার দিকে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকেরা জানান, কারখানা দুটিতে প্রায় এক হাজার ৭০০ শ্রমিক কাজ করেন। শাবাব ফেব্রিকসের প্রশাসনিক ব্যবস্থাপক মো. জামান জানান, বেতন দিতে একটু দেরি হচ্ছে। তবে আগামী মাস থেকে যথাসময়েই বেতন পরিশোধ করা হবে।