প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপন হত্যা ও অন্য তিন প্রকাশক-ব্লগার হত্যাচেষ্টার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গণজাগরণ মঞ্চের কর্মীদের নেতৃত্বে গতকাল ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা অবরোধে অংশ নেন। ছাত্র ইউনিয়নের সভাপতি তন্ময় ধর, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম, সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপুসহ প্রায় ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন। গণজাগরণ মঞ্চের ডাকা আধা বেলা হরতালের সমর্থনে এই অবরোধ করা হয়।