মহাসড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে জোবায়ের হোসেন নামের এক পরিবহনশ্রমিককে আটকের ঘটনার জের ধরে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। পরে ওই শ্রমিককে ছেড়ে দিলে অবরোধ তুলে নেওয়া হয়। গত রোববার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ পুলিশ লাইনস মোড়ে এ ঘটনা ঘটে। কয়েকজন বাসশ্রমিক জানান, গোপালগঞ্জ পুলিশ লাইনস মোড়ে কর্মরত বাসশ্রমিক জোবায়ের হোসেন ওরফে ঝন্টুকে বিকেলে একটি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ আটক করে। পরে তাঁর মুক্তির দাবিতে ওই এলাকায় তাঁরা এলোমেলোভাবে বাস দাঁড় করিয়ে রাখেন। সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, একটি মাদ্রাসার টাকা ছিনতাইয়ের ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য ওই শ্রমিককে থানায় নিয়ে আসা হয়েছিল।
ফরিদপুর অফিস