মহাসড়কে আইপি ক্যামেরা স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা ও দুর্গাপূজায় ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, সাভার বাসস্ট্যান্ড, নবীনগর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া, বাইপাইল, কবীরপুর ও চন্দ্রায় আইপি (ইন্টারনেট প্রটোকল) ক্যামেরা বসানো হয়েছে।
এ ছাড়া ধামরাইয়ের বারবারিয়ায় ক্যামেরা স্থাপনের কাজ চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল সোমবার বিকেলে এসব ক্যামেরা স্থাপনের কাজ তদারক করেন। আগামীকাল বুধবার পুলিশের মহাপরিদর্শক এর উদ্বোধন করবেন।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে এসব ক্যামেরা নিয়ন্ত্রণ করা হবে। এর সাহায্যে পুরো সড়কের চিত্র দেখা যাবে। এর ফলে এসব সড়কে যানজট সৃষ্টি হলে অথবা যানজটের পরিস্থিতি তৈরি হলে সেখানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যাবে।