মহাসড়কে চাঁদাবাজি বন্ধে পাঁচ হাজার র্যাব থাকবে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে র‌্যাবের পাঁচ হাজার সদস্য নিয়োজিত থাকবেন। তাঁদের মধ্যে অনেকে সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। ঈদের আগের চার দিন এবং ঈদের পরের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

আজ সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে আন্তমন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

যোগাযোগমন্ত্রী বলেন, আগামী ৪ থেকে ১৪ আগস্ট দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের সময় মহাসড়কে বিনা কারণে যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো যাবে না। যদি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুনির্দিষ্ট তথ্য থাকে যে, কোনো বাসে মাদকদ্রব্য আছে, তাহলে তারা তল্লাশি চালাতে পারবে।

বৈঠকে রেলমন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু উপস্থিত ছিলেন।