মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধে পুলিশের মাইকিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করতে মাইকিং করেছে চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশ। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রচারণা চালানো হয়।
মালুমঘাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আনোয়ার হোসেন বলেন, মহাসড়কে দুর্ঘটনা ও যানজট রোধ করতে তিন চাকার গাড়ি চলাচল বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সরকার জাতীয় মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি বলেন, ‘২৭ ডিসেম্বরের পর থেকে তিন চাকার গাড়ি মহাসড়কে ধরা পড়লে আর ছাড়ব না। বিষয়টি গাড়ির সমিতিগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।’