প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপত্তাব্যবস্থা জোরদার করে মহাসড়কে নিরাপদে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচলের ব্যবস্থা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান, ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। গতকাল সোমবার এক সভা থেকে তারা এ আহ্বান জানায়। সভায় বলা হয়, ধারাবাহিকভাবে নাশকতার
কারণে পণ্য পরিবহনমালিকেরা মহাসড়কে গাড়ি চালাতে সাহস পাচ্ছেন না। হিংসাত্মক রাজনৈতিক কর্মসূচি চলতে থাকলে পণ্য পরিবহন- মালিকদের সর্বহারা হয়ে ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। বিজ্ঞপ্তি।