মহাসড়কে মাটি ফেলায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে মাটি ফেলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোয় নাটোরের বড়াইগ্রামে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ এলাকায় শহিদুল্লাহ ভুঁইয়ার ছেলে আনোয়ার হোসেন তাঁর পুকুরের মাটি কাটছিলেন। তিনি ওই মাটি মহাসড়কে ফেলে রাখেন। এ সময় বৃষ্টি হওয়ায় মহাসড়কটি কাদায় পিচ্ছিল হয়ে যায়। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। খবর পেয়ে ইউএনও রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পুকুরের মালিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। পরে তাকে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে নাটোর-পাবনা মহাসড়কের ওপর দোকানের নির্মাণসামগ্রী রাখার অভিযোগে মিল্লাত হোসেন (৩৯) নামের এক ব্যক্তিকে বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।