মহাসড়কে হাট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদ সামনে রেখে মহাসড়কের পাশে অননুমোদিত পশুর হাট বসানোর এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে একহাত নিলেন যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সম্প্রসারিত মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি বলেন, কোরবানির ঈদে সারা দেশে কোনো মহাসড়কের পাশে পশুর হাট বসতে দেওয়া হবে না। এমন হাট বসার খবর পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, চন্দ্রা মোড়ে নতুন করে বাইলেন তৈরি করা হচ্ছে। এতে কোরবানি ঈদে এবং পরবর্তী সময়ে চন্দ্রা ত্রিমোড় এলাকায় কোনো যানজট হবে না।