মহাসড়কের নির্দিষ্ট অংশে ইজিবাইক চলতে দেওয়ার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর শহর থেকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের বাঁশেরহাট ও ফুলবাড়ী মহাসড়কের কাউগাঁ মোড় পর্যন্ত ইজিবাইক চালানোর দাবি জানিয়েছেন চালকেরা। গতকাল বুধবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও শহরে বিক্ষোভ করে ওই দাবি জানান তাঁরা।
বেলা ১১টায় ইজিবাইক চালক-মালিকদের সংগঠন বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি দিনাজপুর শাখার উদ্যোগে সারা দিন ইজিবাইক বন্ধ রেখে ওই কর্মসূচি পালন করা হয়। এরপর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপির দেয় তারা।
মানববন্ধন চলাকালে সংগঠনটির দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম দাবি করেন, দিনাজপুর সরকারি কলেজ মোড় থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বাঁশেরহাট এবং ফুলবাড়ী মহাসড়কের কাউগাঁ পর্যন্ত রাস্তা দুটি মহাসড়কের আওতায় পড়ে না।