প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরে জেলার দাবিতে কাল সোমবার মহাসমাবেশের ডাক দিয়েছে বিরামপুর সম্মিলিত পেশাজীবী ঐক্য পরিষদ। গতকাল শনিবার পৌরসভা মিলনায়তনে এক সংবাদ সম্মেলন ওই মহাসমাবেশের ঘোষণা দেন বিরামপুর সম্মিলিত পেশাজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম। মহাসমাবেশ সফল করতে সোমবার বিরামপুরের সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ, চা-দোকান, পান দোকান, পেট্রলপাম্প, সরকারি, আধা সরকারি অফিস, ব্যাংক, বিমা, রিকশা ভ্যান, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন বন্ধ রেখে ওই মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।