মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলা হাজি কল্যাণ সমিতির মহাসমাবেশ হয়েছে। ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের সভাকক্ষে গতকাল শনিবার সকালে ওই সমাবেশে জেলার ছয় উপজেলার দেড় সহস্রাধিক হাজি উপস্থিত ছিলেন। উপজেলা হাজি কল্যাণ সমিতির সভাপতি ফজলে হান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা হাজি কল্যাণ সমিতির সভাপতি তয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক সামছুল হক, সহসভাপতি সাবেক সাংসদ জোনাব আলী, সাবেক সাংসদ এন কে আলম চৌধুরী, সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী, পৌর মেয়র মনছুরুল ইসলাম, জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলী, ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ চৌধুরী, নীলফামারী সদরের সভাপতি সুলতান আলী শাহ প্রমুখ।