মহাসমাবেশ উপলক্ষে আহলে সুন্নাতের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় এলাকায় গতকাল বৃহস্পতিবার আহলে সুন্নাত ওয়াল জমা’আত সংবাদ সম্মেলন করেছে। আগামীকাল শনিবার লালদীঘি মাঠে সুন্নি মহাসমাবেশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমাবেশ আয়োজক কমটির সদস্যসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘কোনো রাজনৈতিক দলের সুবিধার জন্য অথবা কোনো রাজনৈতিক দলের বিপক্ষে আমাদের অবস্থান নয়। বরং নবীর অবমাননাকারী ব্লগারসহ সব সীমা লঙ্ঘনকারীর বিরুদ্ধে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।’