মহাসমাবেশ করবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশ রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করলেও বিএনপি-জামায়াতপন্থী সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ২৪ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে।
গতকাল রোববার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরি জাতীয়করণ, নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করাসহ বিভিন্ন দাবিতে ২৪ অক্টোবর এই মহাসমাবেশ হবে। এতে বলা হয়, সারা দেশ থেকে ‘দুই লাখ’ শিক্ষক-কর্মচারী কর্মসূচিতে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছেন।
সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণার পরও কীভাবে মহাসমাবেশ করবেন জানতে চাইলে সংগঠনের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের জন্য পুলিশের অনুমতি চেয়েছি। ২ অক্টোবর এই অনুমিত চাওয়া হলেও আজ (গতকাল রোববার) পর্যন্ত পুলিশ কিছু বলেনি।