মহাসমাবেশ নিয়ে ১১ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর সংসদ ভবনের কার্যালয়ে ১১ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। খবর বাসসের।বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং কাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠেয় ১৪ দলের মহাসমাবেশ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।শেখ হাসিনা ১৪ মার্চের মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে ১১ দলীয় জোটের নেতাদের প্রতি আহ্বান জানান।বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন এবং ১১ দলীয় জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন।