মহাসমাবেশ সফল করতে ছাত্রলীগের ট্রাক শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ মার্চ ১৪ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর, উত্তর-দক্ষিণ জেলার যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরে ট্রাক শোভাযাত্রা বের করা হয়েছে। সকালে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা বের করা হয়। ট্রাক থেকে বক্তব্য দিয়ে ও প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে বিভিন্ন স্থানে সমাবেশের প্রচারণা চালানো হয়। শোভাযাত্রাটি নগরের ওয়াসা, জিইসি, ২ নম্বর গেট, বহদ্দারহাট, লালখান বাজার মোড় হয়ে নিউমার্কেট মোড়, আগ্রাবাদ ও বারিক বিল্ডিং মোড়ে পথসভা করে। এ সময় নগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল মালেক, ছাত্রলীগের নেতা শিবু প্রসাদ চৌধুরী, মেজবাহ উদ্দিন মোরশেদ, আজিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে। তাঁরা বলেন, ২৮ মার্চের জনসভায় লাখ লাখ মানুষের সমাগম হবে।