মহাসমাবেশের কারণে তিন আসামিকে আগেভাগে চট্টগ্রামে আনা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহা-সমাবেশ নিয়ে জটিলতা এড়াতে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার তিন আসামিকে আদালতে নির্ধারিত হাজিরার চার দিন আগে গতকাল শনিবার চট্টগ্রামে আনা হয়েছে। ১৪ মার্চ চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা। তিন আসামি হলেন জামায়াতের নেতা ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম এবং ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী। চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার সৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে বলেন ‘১২ মার্চ যানজটসহ নানা ঝামেলা থাকবে। তাই আগেভাগে আসামিদের চট্টগ্রাম আনা হয়েছে।’