মহাসমাবেশের জন্য স্থান বরাদ্দ চেয়ে বিএনপির আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১১ জুন ঢাকায় মহাসমাবেশ করার জন্য তিনটি স্থানের যেকোনো একটি স্থান বরাদ্দ চেয়ে আবেদন করেছে বিএনপি। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত কোনো স্থানের বরাদ্দ দেওয়া হয়নি। বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, পল্টন ময়দান, মানিক মিয়া এভিনিউ অথবা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে মহাসমাবেশ করার অনুমতি চেয়ে দলটি জাতীয় ক্রীড়া পরিষদ ও ঢাকা সিটি করপোরেশনের কাছে আবেদন করেছে। কর্মসূচি সফল করতে গতকাল মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের নেতাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় জোটের ঢাকা মহানগর নেতাদের নিয়ে মহাসমাবেশ ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সরকার মহাসমাবেশের জন্য স্থান বরাদ্দ নিয়ে গড়িমসি করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তরিকুল ইসলাম বলেন, যেসব বুদ্ধিজীবী সরকারের পোষ্য নন, তাঁদের ওপর খড়্গ নেমে আসছে। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদও এর শিকার।জিয়ার মৃত্যুবার্ষিকী পালন: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল দলের অঙ্গসংগঠন কর্মসূচি পালন করেছে। ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। আর এতে সভাপতিত্ব করেন ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুর রাশেদ।