প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জামিয়া গাফুরিয়া দারুস্সুন্নাহ ইসলামপুর মাদ্রাসায় খতমে বুখারি শরিফ উপলক্ষে ৬৩তম ইসলামি মহাসম্মেলন আজ বুধবার অনুষ্ঠিত হবে। ওই মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন মজলিশে দাওয়াতুল হক বাংলাদেশের আমির মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। এতে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। প্রতিবছর এই মহাসম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক লোক উপস্থিত হয়।