প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটহাজারীতে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী গতকাল সোমবার বিকেলে সাংবাদিকদের বলেছেন, প্রশাসন ১২ ও ১৩ ডিসেম্বর চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ ময়দানে হেফাজতের মহাসমেঞ্চলনের অনুমতি না দিলে ১৫ ডিসেম্বর বৃহত্তর চট্টগ্রামে হরতাল ঘোষণা দেওয়া হবে।
গতকাল বিকেলে হাটহাজারীর বড় মাদ্রাসায় বৈঠক হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর সঙ্গে বৈঠক শেষে বাবুনগরী এ কথা বলেন। জুনায়েদ বাবুনগরী বলেন, ১২ ও ১৩ ডিসেম্বর দুই দিনব্যাপী চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ ময়দানে সংগঠনের মহাসমেঞ্চলনের পূর্বঘোষিত তারিখ ছিল।