মহাস্থান মাজার কমিটির প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ঐতিহাসিক মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন নষ্টের ঘটনায় গতকাল শনিবার মহাস্থান মাজার কমিটির প্রশাসনিক কর্মকর্তা আবদুল জব্বারকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশ অমান্য করে এবং মূল্যবান প্রত্নসম্পদ চুরির উদ্দেশ্যে সম্প্রতি মহাস্থানগড়ে মাজারের পাশে খনন করা হয়। এ বিষয়ে মহাস্থানগড় জাদুঘরের জিম্মাদার নাহিদ সুলতানা গত বুধবার শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। ওই অভিযোগটি গতকাল মামলা হিসেবে তালিকাভুক্ত করে পুলিশ।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী জানান, মামলায় গত শুক্রবার আটক খননশ্রমিক রানা ওরফে গবরা এবং মাজার কমিটির প্রশাসনিক কর্মকর্তা আবদুল জব্বারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই দুজনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।