মহাস্থানগড়ে পুরাকীর্তি ধ্বংসের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক মহাস্থানগড়ের পুরাকীর্তি ধ্বংস ও ক্ষতিসাধনের অভিযোগে বগুড়ার শিবগঞ্জ থানায় আটজনকে আসামি করে মামলা করেছে পুলিশ। উচ্চ আদালতের নির্দেশের পর গত মঙ্গলবার রাতে মামলাটি করেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম।এদিকে, মহাস্থানগড়সংলগ্ন বগুড়া সদরের গোকুলে ঐতিহাসিক পুরাকৃতি নেতাই ধোপানীর পাট কেটে রাস্তা নির্মাণের অভিযোগে দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শিবগঞ্জ থানায় পুলিশের দায়ের করা মামলার আসামিরা হলেন মাজার কমিটির প্রশাসনিক কর্মকর্তা বগুড়া শহরের ফুলবাড়ী সরকারপাড়ার বাসিন্দা আবদুল জব্বার প্রামাণিক, মহাস্থানগড়সংলগ্ন বানারসি গ্রামের রানা মিয়া, একই এলাকার গোলাম রব্বানী, আফজাল হোসেন এবং তাঁর দুই ছেলে সাজু মিয়া ও শাহীনুর রহমান, গড়মহাস্থান দক্ষিণপাড়ার মাহফুজুল হক ও চান মিয়া।আসামিদের মধ্যে আগেই আটক মাজার কমিটির প্রশাসনিক কর্মকর্তা আবদুল জব্বার ও রানা মিয়াকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী জানান, প্রাথমিকভাবে শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হলো। এরপর তদন্তের মধ্যেমে শ্রমিকদের মদদদাতাদের খুঁজে বের করা হবে। সে ক্ষেত্রে তাঁরাও এই মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত হবেন।এদিকে বগুড়া সদরের গোকুলে ঐতিহাসিক পুরাকৃতি ধোপানীর পাট কেটে রাস্তা নির্মাণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন গোকুল উত্তরপাড়ার ইসমাইল হোসেন ও একই এলাকার আবদুল মান্নান (৩৫)। গত বুধবার সদর থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।