মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় পুলিশের মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশে বগুড়ার মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় পুলিশের পক্ষ থেকে মাইকিং শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুর থেকে বগুড়া সদর থানার পুলিশ মাইকিং শুরু করে।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, মহাস্থানগড়সংলগ্ন কয়েক কিলোমিটার এলাকায় মাইকিং করা হয়েছে। মাইকে গ্রামবাসীকে জানানো হয়, পুরাকীর্তির সৌন্দর্যহানি, অপসারণ, মাটি, খনন, ক্ষতিসাধন দণ্ডনীয় অপরাধ। গ্রামবাসীকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়।