মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় মাইকিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্টের নির্দেশে মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গতকাল সোমবার থেকে মাইকিং ও প্রচারপত্র বিতরণ করা হচ্ছে।প্রচারপত্রে বলা হয়, একটি মহল মসজিদ সরানোর যে গুজব ছড়াচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ ছাড়া পুরাকীর্তির সৌন্দর্যহানি, অপসারণ, মাটি খনন, ক্ষতিসাধন দণ্ডনীয় অপরাধ। প্রচারপত্রে এলাকাবাসীকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী বলেন, জনগণকে সচেতন করতে প্রচার চালানো হচ্ছে।