মহাসড়ক অবরোধ, যানজট যাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজধানীর রমনা ভবন দোকান মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম সরকারকে আটকের গুজবে গতকাল শুক্রবার মহাসড়ক অবরোধ করেছেন দলীয় নেতা-কর্মীরা।সূত্র জানায়, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম এবং কুমিল্লা-সিলেট মহাসড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। অবরোধের কারণে দাউদকান্দির জিংলাতলী থেকে কুমিল্লা সেনানিবাস পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।দলীয় নেতা-কর্মী ও একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, বিকেল সাড়ে চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে এবং একই সময়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল এলাকায় পূর্ব নবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়েরের নেতৃত্বে সড়ক অবরোধ করা হয়। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দলীয় নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করে মিছিল করেন। পরে র‌্যাব ও পুলিশ রাত আটটায় তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।যানজটে আটকা পড়া হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা শারমিন আক্তার বলেন, ‘যানজটে পড়ে ইফতার না করেই বসে আছি।’মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল আনোয়ার বলেন, বিকেল সাড়ে চারটা থেকে রাত আটটা পর্যন্ত জাহাঙ্গীর আলম সরকারের অনুসারীরা কোম্পানীগঞ্জে মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে হাজারো যানবাহন আটকা পড়ে। আমরা মহাসড়ক যানজটমুক্ত রাখতে নেতা-কর্মীদের সরিয়ে দিই।’জাহাঙ্গীর আলম সরকার রমনা ভবনে দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করে আসছেন। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দোকান মালিকদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনায় তাঁকে পল্টন থানায় নেওয়া হয়। পুলিশ বলছে, নিরাপত্তার জন্য জাহাঙ্গীরকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।