মহাসড়ক থেকে অচেতন অবস্থায় দুই ব্যক্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ার পাঠানবাড়ি এলাকা থেকে অচেতন অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার ভবেরচর সড়ক থেকে পুলিশের সদস্যরা তাঁদের উদ্ধার করেন।স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুর আনুমানিক সাড়ে ১২টার সময় এলাকাবাসী মহাসড়কের উত্তর পাশের বালু ভরাট করা খোলা জায়গায় অপরিচিত দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। তাঁদের আনুমানিক বয়স ৩৫ বছর। গজারিয়া থানার ভবেরচর সড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, সংজ্ঞাহীন অবস্থায় অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। বর্তমানে অচেতন অবস্থায় তাঁরা চিকিৎসাধীন।