মহাসড়ক থেকে দোকানপাট উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়ায় করমজা হাটসংলগ্ন পাবনা-ঢাকা মহাসড়ক থেকে অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে বেড়া ও সাঁথিয়া থানা-পুলিশ যৌথভাবে এ উচ্ছেদ অভিযানে অংশ নেয়।
মহাসড়ক দখল করে অবৈধ দোকানপাট গড়ে ওঠার পাশাপাশি মহাসড়কে হাট বসায় বেশ কিছুদিন ধরে করমজা হাটসংলগ্ন মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে আসছিল। এ নিয়ে বুধবার প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, করমজা হাটসংলগ্ন মহাসড়কের দুই পাশ দখল করে গড়ে উঠেছিল বিভিন্ন অস্থায়ী দোকানপাট। এতে মহাসড়কের ওই অংশে প্রতিদিন প্রচণ্ড যানজট হতো।