মহাসড়ক থেকে নছিমন-করিমন প্রত্যাহারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলার মহাসড়ক থেকে ইঞ্জিনচালিত নছিমন, করিমন ও ভটভটি সাত দিনের মধ্যে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বিবাদীদের বলা হয়েছে।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে গতকাল সোমবার এ আদেশের পাশাপাশি রুল দেন। এই ১০ জেলা হলো—যশোর, খুলনা, কুষ্টিয়া, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরা, মাগুরা ও বাগেরহাট। স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিআইজি (হাইওয়ে), ডিএমপির উপকমিশনার (ট্রাফিক), বিআরটিএ চেয়ারম্যানসহ ১৬ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।