বেহাল কুমিল্লা-সিলেট মহাসড়ক নিয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রকৌশলীদের মিথ্যা চিত্র তুলে না ধরার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, ‘মিথ্যা চিত্র তুলে ধরবেন না। হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না।’গতকাল রোববার মহানগর প্রভাতী ট্রেনে করে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে এত বোকা ভাবা ঠিক নয়। আপনারা ঢাকার বৈঠকে এই সড়ক নিয়ে মিথ্যা প্রতিবেদন দিয়েছেন। এখন জনগণের কাছে দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো উপায় নেই।’ ওবায়দুল কাদেরবলেন, ‘নব্বইয়ের গণ-আন্দোলনের পর থেকে বিএনপি ও আমরা (আওয়ামী লীগ) দুবার করে ক্ষমতায় এসেছি। সবাই পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছে। এর মধ্যে জনগণের নামে অনেক হরতাল-অবরোধ করা হয়েছে। কিন্তু কোনো সরকারেরই পতন ঘটেনি।’