মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় দুই স্কুলশিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরের বাস টার্মিনাল চত্বরে শতাধিক অটোরিকশা আটক করে জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। তারা মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানায়।
সকালে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা শতাধিক অটোরিকশা আটক করেন। এ সময় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিছু লিফলেট বিলি করে হাইওয়ে পুলিশ। এরপর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কালিয়াকৈরে বাস টার্মিনাল চত্বরে আলোচনা সভা হয়।
ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী, কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো. মাসুদ আলম, ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর খান প্রমুখ। এ সময় বক্তারা মহাসড়কে অটোরিকশা বন্ধের দাবি জানান। পরে মহাসড়কে চলাচল না করার জন্য চালকদের
এক দিনের সময়সীমা বেধে দিয়ে অটোরিকশাগুলো ছেড়ে দেওয়া হয়।
গত রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়।