মহাসড়কে অটোরিকশা
প্রজ্ঞাপন অনুসারে মহাসড়কে আজ ১ আগস্ট থেকে অটোরিকশা ও অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এরপরও অবাধে চলছে এসব যানবাহন। কুষ্টিয়া ও দাউদকান্দি থেকে পাঠানো ছবিতে মহাসড়কে দেখা যাচ্ছে সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকাশার চলাচল।

পুলিশ সুপার কার্যালয়ের সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে চলছে অটোরিকশা। ছবিটি আজ শনিবার সকাল ১০টার দিকে তোলা।

সড়কের সাদা রং মুছে গেছে। রাস্তা ব্যাটারিচালিত ইজিবাইকের দখলে। ছবিটি আজ শনিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়া কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক থেকে তোলা।

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা রুখে দিয়েছে ট্রাফিক পুলিশ। ছবিটি আজ সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে তোলা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও চলছে সিএনজিচালিত অটোরিকশা। ছবিটি আজ সকালে দাউদকান্দির পেন্নাই এলাকা থেকে তোলা।

এই যানের নাম আলগামন মিনি পরিবহন। মহাসড়কে চলা নিষেধ, তবু চলছে। ছবিটি আজ কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের মহাসড়ক থেকে তোলা।