মহাসড়কে অটোরিকশার জন্য ২ ঘণ্টা বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

অটোরিকশা সকাল ৬টা থেকে ৮টার মধ্যে মহাসড়কে সিএনজি স্টেশন থেকে গ্যাস সংগ্রহ করতে পারবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সময় বেঁধে দিয়েছেন। তবে গ্যাস সংগ্রহে যাওয়ার সময় অটোরিকশায় যাত্রী থাকতে পারবে না।
আজ বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেন উন্নীতকরণ প্রকল্পের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, যে এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চলাচল করে সে এলাকায় সিএনজি স্টেশন না থাকলে মহাসড়ক সংলগ্ন সিএনজি স্টেশন থেকেও গ্যাস সংগ্রহ করা যাবে। তবে এ জন্য সময় পাবে দুই ঘণ্টা।