মহাসড়কে অনিয়ম
মহাসড়কে নিয়ম ভাঙাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যে যার ইচ্ছেমতো ভাঙছে ট্রাফিক আইন। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা যেন উদাসীন। এতে করে মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে। মহাসড়কে অনিয়মের কিছু চিত্র ক্যামেরাবন্দী করেছেন আবদুস সালাম

মহাসড়কে ইউটার্ন না নিয়ে এভাবে নিয়ম ভেঙে পথচারীদের পারাপারের জায়গায় মোটরসাইকেল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ছবিটি আজ রোববার দুপুরে রাজধানীর শনির আখড়া এলাকা থেকে তোলা।

নিষেধাজ্ঞা না মেনে মহাসড়কে দেদারসে চলছে যাত্রীবাহী রিকশা-ভ্যান। ছবিটি আজ রোববার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তোলা।

পদচারী সেতু নেই। তাই জীবনের ঝুঁকি নিয়ে লোকজনকে মহাসড়ক পারাপার করতে হচ্ছে। ছবিটি আজ রোববার দুপুরে রাজধানীর শনির আখড়া এলাকা থেকে তোলা।

নিয়মের তোয়াক্কা না করে এভাবেই মহাসড়কের উল্টো পথে ঢুকে পড়ছে যাত্রীবাহী বাস। ছবিটি আজ রোববার দুপুরে রাজধানীর শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তোলা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এভাবেই চলন্ত বাসে যাত্রী উঠানো হয়। বাসে ওঠার জন্য যাত্রীদের এভাবে না দৌড়ে উপায় থাকে না। ছবিটি আজ রোববার দুপুরে রাজধানীর শনির আখড়া এলাকা থেকে তোলা।