মহাসড়কে আবর্জনা ফেলায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। গতকাল শনিবার দুপুরে এম ই এইচ আরিফ কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর শফিকুল আমিন ওরফে তপন বলেন, ওই স্থানে আর বর্জ্য ফেলা হবে না। সালনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রায় আধঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বর্জ্য সরানোর প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।