মহাসড়কে ইজিবাইক বন্ধে মন্ত্রীর নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচলব্যবস্থা পরিদর্শন করেছেন। এ সময় তিনি মহাসড়কে ইজিবাইক চলতে দেখে ক্ষোভ প্রকাশ করে দ্রুত তা বন্ধে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
মন্ত্রী গতকাল সকাল ১০টায় মহাসড়ক পরিদর্শনে আসেন। এ সময় স্থানীয় সাংসদ এনামুর রহমান, সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা এবং সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
মন্ত্রী গেন্ডা এলাকায় মহাসড়কে ইজিবাইক চলতে দেখে বলেন, ‘মহাসড়কে ইজিবাইক চললে লাইফ থাকবে না। চালকসহ সব লোক মারা যাবে। এগুলো চলবে গ্রামের রাস্তায়।’