মহাসড়কে গণডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় কয়েকটি যানবাহনে ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত যাত্রীরা জানান, ২০ জনের একদল ডাকাত রড, রামদা ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কের ফুকরা ও মিল্টন বাজারের মধ্যবর্তী স্থানে অবরোধ তৈরি করে। তারা ছয়-সাতটি বাস ও কয়েকটি ব্যক্তিগত গাড়ি থামিয়ে যাত্রী, চালক ও বাসশ্রমিকদের মারধর করে মুঠোফোন, টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল মান্নান ডাকাতির ঘটনা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ডাকাতির চেষ্টা হয়েছিল। কিন্তু টহল পুলিশ গিয়ে হাজির হওয়ায় ডাকাতেরা পালিয়ে যায়।