মহাসড়কে গরু জবাই, পাশেই বিক্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলা সদর ও মাইজবাগ বাজারে সড়কের ওপরে গরু জবাই করে রাস্তার পাশেই টং-দোকানে অবাধে মাংস বিক্রি করছে একশ্রেণীর ব্যবসায়ী। ফলে গরুর বর্জ্য ও রক্তের গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করা হচ্ছে।সরেজমিনে ওই সব মাংসের দোকানে গিয়ে দেখা যায়, প্রাণিসম্পদ ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের উপস্থিতি ছাড়াই খুব ভোরে একটি গরু জবাই করার পর যতক্ষণ পর্যন্ত মাংস বিক্রি না হয়, ততক্ষণ তা ক্রেতাদের জন্য ঝুলে থাকে খোলামেলাভাবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মফিজুল ইসলাম কনক বলেন, ‘এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না।’ তবে পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে তাঁদের অবহিত করা হলে পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে বলে তিনি জানান।