প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়ক যানজটমুক্ত রাখার লক্ষ্যে ১৭ আগস্ট থেকে ঈদের পরের তিন দিন পর্যন্ত ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা হচ্ছে।গতকাল মঙ্গলবার সকালে নগরের সদরঘাটে উপপুলিশ কমিশনারের (যানবাহন) কার্যালয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় উপস্থিত ছিলেন মহানগর (যানবাহন) পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যানবাহন মালিক ও শ্রমিকনেতারা।সভায় উপস্থিত বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ আবু মোজাফ্ফর প্রথম আলোকে বলেন, ‘ঈদে ঘরমুখী যাত্রীদের সুবিধার্থে আমরা ঈদের তিন দিন আগে ও ঈদের তিন দিন পরে মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার ব্যাপারে একমত হয়েছি।এ সময়ে কেবল খাদ্যবাহী ও পোশাকশিল্পের জরুরি রপ্তানি পণ্য বহনকারী যানবাহনগুলো মহাসড়কে চলবে।’