প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ দেশের সড়ক-মহাসড়কের দুরবস্থা ও পরিবহন খাতে দুর্নীতির জন্য বর্তমান সরকারের দুর্নীতিকে দায়ী করেছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গতকাল সোমবার হান্নান শাহ এ কথা বলেন। উপজেলার মেঘনাঘাট শিল্পনগর এলাকায় আয়োজিত ওই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহ-সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি কাজী নজরুল ইসলাম প্রমুখ।